আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন। Social media Facebook YouTube যে কোন প্লাটফর্মের সব ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ 01723902366
ঢাকাSunday , 20 October 2024
  1. Bypass
  2. Disablers
  3. Generators
  4. Unlockers
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আরো
  11. ইসলামি প্রশ্নত্তর
  12. এক্সক্লুসিভ নিউজ
  13. কৃষি
  14. খুলনা বিভাগ
  15. খেলাধুলা

রাজনীতি ও নির্বাচন থেকে গণহত্যায় জড়িত দলগুলোকে দূরে রাখা উচিত: পার্থ

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগসহ যে সকল দল গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে রাজনীতির সুযোগ দেয়া উচিত নয়। তবে দলগুলো নিষিদ্ধ হবে কি না এটি বিচারের বিষয়। কিন্তু সে পর্যন্ত এই দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখা উচিত।

শনিবার (১৯ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন পার্থ।

আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচনমুখী হতে হবে সংস্কার। যেসব সংস্কার নির্বাচিত সরকারের করা উচিত সে ধরনের সংস্কারে অন্তর্বরতী সরকারের হাত দেয়া ঠিক হবে না। একটি লিয়াঁজো কমিটি গঠন করতে হবে নির্বাচন কমিশন সংস্কারে পরামর্শ দেয়ার জন্য। যাতে সংস্কার কমিশনগুলো সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলো তাদের পরামর্শ দিতে পারে।

তিনি বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার আন্তর্জাতিক মান সম্পন্ন হতে হবে। দেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনা এই সরকারের দায়িত্ব। এ সময় আওয়ামী লীগের আমলে করা তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা করা যায় কি না সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান আন্দালিব রহমান পার্থ।