আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন। Social media Facebook YouTube যে কোন প্লাটফর্মের সব ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ 01723902366
ঢাকাSunday , 4 May 2025
  1. Bypass
  2. Disablers
  3. Generators
  4. Unlockers
  5. অপরাধ
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আরো
  11. ইসলামি প্রশ্নত্তর
  12. এক্সক্লুসিভ নিউজ
  13. কৃষি
  14. খুলনা বিভাগ
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে ভিজে পটুয়াখালীতে নার্সিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

ডেক্স নিউজ
May 4, 2025 11:07 am
Link Copied!

ডিপ্লোমাকে ডিগ্রির দাবীতে বৃষ্টিতে ভিজে পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউট ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। রবিবার  (০৪ মে) সকাল ১১ টা থেকে পটুয়াখালীর ঝাউবন সংলগ্ন নতুন শহীদ মিনারে মানববন্ধন করেন।

এ সময় তারা ‘ডিপ্লোমা চাই,  ডিগ্রির স্বীকৃতি নার্সদের অবমূল্যায়ন চলবে না’,  ‘ডিপ্লোমা মানেই ডিগ্রি হোক’ ইত্যাদি স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

শিক্ষার্থীদের দাবি, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারী নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা নার্সরা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা মনে করেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রিধারীদের মতো মূল্যায়ন না করায় চাকরির ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে।
পটুয়াখালী লাইভ কে তারা আরও জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই রাজপথে নেমেছেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া একজন শিক্ষার্থী বলেন, একই মেয়াদের কোর্স করে ডিপ্লোমা নার্সরা কেন ডিগ্রির স্বীকৃতি পাবেন না? আমরা পেশাগত মর্যাদা ও সমতা চাই।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের কাছে অবিলম্বে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে ডিগ্রির সমমান দেওয়ার জন্য আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।