অবৈধ নিয়োগের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার পটুয়াখালী দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন। তাঁদের বিরুদ্ধে ৫৪ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে চাকরি পাওয়া দেলোয়ার হোসেন চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কোষাগার থেকে ২৮ লাখ ৬২ হাজার ৩২৪ টাকা ও সুমন হাওলাদার ২৫ লাখ ৮১ হাজার ৫৩৭ টাকা নিয়েছেন। অবৈধ নিয়োগের মাধ্যমে এই দুজন ৫৪ লাখ ৪৩ হাজার ৮৬১ টাকা আত্মসাৎ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

